June 30, 2026, 4:24 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুনাক,পটুয়াখালীর উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে প্রান্তিক আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনা ক),পটুয়াখালী জেলা শাখা প্রান্তিক আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে।আজ সন্ধ্যায় পটুয়াখালীতে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পুনাক পটুয়াখালী জেলা শাখার সভা পতি মোছাঃ আসমা ইসলাম পাপড়ি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন,পুনাক দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও তাদের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশেও পুনাক দাঁড়িয়েছে।আজ আমরা পুনাক, পটুয়াখালীর উদ্যোগে প্রান্তিক আয়ের মানুষের মাঝে পবিত্র রমজান ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছি। তিনি আগামীতেও পুনাকের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোছাঃ আসমা ইসলাম পাপড়ি বলেন, পুনাক,পটুয়াখালী জেলা শাখা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে,তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিত রণ এছাড়া,ঐতিহাসিক ৭ই মার্চ শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে দুইশত প্রান্তিক আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST