July 2, 2026, 11:38 am
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহ আমানত ব্রিজ বিশেষ অভিযান ১১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ০১ ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার:

র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামে উদ্দেশ্যে বাস যোগে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ মার্চ ২০২৩ খ্রি. র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্প মসজিদের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাশী শুরু করে।তল্লাশীর এক পর্যায়ে বাস থেকে একজন ব্যক্তি সু-কৌশলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযানে দায়িত্বরত র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তি মোঃ রকিব (২০),পিতা- মোঃ শফি ইসলাম,সাং- সুগন্ধি মাইজপাড়া,থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম বলে স্বীকার করে এবং গাড়ির বামপার্শ্বে সাইড বক্সে লাগেজের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদেও সামনে আটককৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে বাসের সাউড বক্সের ভিতরে থাকা একটি লাগেজে রক্ষিত অবস্থায় সর্বমোট ১০৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামী মোঃ রকিব (২০) বৈশিষ্ট্যগতভাবে একজন মাদক ব্যবসায়ী। সে দেশীয় পদ্ধতিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা বহন করে। এবার সে ট্রলি ব্যাগের পেছনে র লাইনারের মধ্যে ইয়াবা লুকিয়ে রেখে চট্টগ্রামে নিয়ে আসার পরিকল্পনা করে। ইয়াবাগুলোকে লাগেজের ভিত রে পলিব্যাগের সঙ্গে এমন ভাবে রেখেছে যা ভিতরে ইয়াবা আছে বলে বোঝা যায় না। তল্লাশী করার সময় লাগেজের পিছনের সাদা প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো একটি লাইন দেখে সন্দেহ হয় এবং ওই অংশটি খুলে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার কার হয়।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST