June 26, 2026, 9:07 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিকাশের ১৫ লক্ষ টাকা ছিনতাইকারি ৩ জন আটক

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকার লক্ষ্মীমোড়ে বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই য়ের ঘটনা ঘটেছে।(১৯ মার্চ) রবিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী থেকে ১৫ লাখ টাকা নিয়ে ঘটনা স্থলে পৌঁছালে পিছনের দিক থেকে তিন জন একটি মটরসাইকেল করে বিকাশ এজেন্টের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

সে সময় বিকাশ এজেন্টের তারা দুজন গুরুত্বর আহত হলে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় পিছন থেকে আশা ধাক্কা কারিরা।বিকেলের দিকে ভূরুঙ্গামারী থানা ও কচাকাটা থানা পুলিশ স্থানীয় সহযোগিতায় কচাকাটা এলাকার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রাম থেকে দুই ছিনতাইকারী খাদেমুল ইসলাম ও প্রসেনজিৎকে আটক করে।ঘটনায় সহযোগিতা করার সন্দেহে মোন্নাফ নামে আরও একজনকে আটক করে থানা পুলিশ আটকের সময় দুই ছিনতাইকারীর কাছে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।ছিনতাইকারীরা হলেন নাগেশ্বরী উপজেলার বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম ও মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশীমোহন বর্মণের ছেলে প্রসেনজিৎ।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন ৯৯৯ নম্বরে কল পেয়ে আমার থানা ও ভূরুঙ্গামারী থানা পুলিশ যৌথভাবে অভিযানে চালিয়ে ৩ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST