June 29, 2026, 2:57 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গুলিস্তানে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মিজানুর রহমান,মোঃ মোহন ও মোঃ আবুল হোসেন সজল।সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, সোমবার (২০ মার্চ ২০২৩ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় গাড়ি চুরি প্রতিরোধ ও অবৈধ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি গুলিস্তান এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ফোর্সসহ বিকেল ৫:৫৫ টায় গুলিস্তা নের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মিজানুর, মোহন ও আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST