রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আওলাদে রাসু ল (স:), সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ্ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পবিত্র নির্দেশ ও অনুমোদনক্রমে এবং নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ্ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধা নে মানবকল্যাণে গৃহিত কর্মসূচির আওতায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া শাহন গর,সাপলঙ্গা,ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার ব্যবস্থা পনায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতর ণ করা হয়েছে। ১লা এপ্রিল শনিবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ সংগঠনের দায়রা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠা নে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পার ভেজ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম গীর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুছ মিয়া কোম্পানি,সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ,হাটহাজারী উপজেলা কার্যকরি সংসদের সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী,সদস্য এনায়েত উল্লাহ মানিক,ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের আরবি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম রেজভী,ফটিকছ ড়ি উপজেলার দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা শফিউল আলম হোসাইনী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে উপস্থিত থেকে সহযোগিতা করেন সংগঠনের কোষাধ্যাক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন,দারুত্বায়ালীম মোহাম্মদ আলাউদ্দীন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া,প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সিকদার,সমাজক ল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,প্রবাসী মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ ইলিয়াস,মোহাম্মদ আরিফ,বেলাল হোসে ন সিফাত সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এছাড়াও এসময় শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা দায়রা ও খেদমত কমিটির নেতৃ বৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রায় ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার সাম গ্রী বিতরণ করা হয়। পরে দায়রা প্রাঙ্গণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।ত্বরিকত সংগঠনের এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন আপনাদের এধরনের যেকোন মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারলে নিজেকে ধন্য মনে হবে।