July 1, 2026, 4:36 pm
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র পেরণ

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।আজ ৪ এপ্রিলঅঞ্চল -৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,মিরপুর,ঢাকা এর কর্মক র্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন কার্যক্রমে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। । অভিযানকালে শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলা সম্ভব হয়নি।অভিযানে জন্ম- মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জনগণের হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

টিম অভিযানকালে জানতে পারে সহকারী রেজিস্ট্রার থানা হেফাজতে আছেন।তাই লোকবলের অভাবে বর্তমানে জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে এবং আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল চেয়ে চিঠি দিয়েছেন।পরবর্তীতে টীম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তারদ্বয়কে বিষয়টি অবহিত করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী রবিবারের মধ্যে জনবল সরবরাহ করবেন মর্মে টীমকে অবহিত করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে সিডিউল মো তাবেক কাজ না করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র :প্রাক্কলন,সিডিউ ল,কার্যাদেশ,বিলের কপি পর্যালোচনায় দেখা যায় ২০২০- ২১ অর্থবছরে সড়ক বিভাগ, মেহেরপুরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় কেদারগঞ্জ বাজার হতে চুয়াডাঙ্গার সীমানা পর্যন্ত ৫.২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করা হয়েছে।অভিযানকালে বিশেষজ্ঞ নিরপেক্ষ প্রকৌশলীর সহায়তায় কাজের পরিমাণ ও গুনগত মান যাচাই করা হয়।পরিদর্শনকালে রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ সঠিক পাওয়া যায় এবং ব্যবহৃত সামগ্রীর গুনগত মান সন্তোষজনক মর্মে বিশেষজ্ঞ প্রকৌশলী মৌখিকভাবে জানান প্রকল্পের কাজের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST