মোঃমোফাসসেল সরকার, কটিয়াদী উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র ২জন গুরুতর আহত হয়েছে।সরেজমিনে গিয়ে জানা যায়,১২ই এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ মিয়া গং দেশীয় অস্ত্রে( রামদা,লাঠি, লোহার রড, লোহার কুটার, বল্লম ইত্যাদি) সজ্জিত হয়ে মমিন উদ্দিন ও তার ছেলে দ্বীন ইসলামের উপড় অতর্কিত হামলা চালায় ।
পরে মমিন উদ্দিন ও তার ছেলে দ্বীন ইসলাম গুরুতর আহত হয়।গুরুতর আহত অবস্থায় মমিন উদ্দিন ও তার ছেলে দ্বীন ইসলামকে উন্নত চিকিৎসার জন্যে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।মমিন উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়,বর্তমানে গুরুতর আহত পিতা-পুত্র কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গোলাপ মিয়া ও কাদির মিয়ার সাথে দীর্ঘদিন যাবত মমিন উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছে।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানানঃসঠিক তদন্তের মাধ্যম আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।