November 23, 2026, 9:45 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ পুলিশ সুপারের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ওসি শাহ কামাল আকন্দ

Reporter Name

প্রথম বাংলা – ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার শতাধিক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সোমবার ১৭ এপ্রিল দুপুরে থানা প্রাঙ্গনে ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে গ্রাম পুলিশদের বিশেষ প্রশিক্ষণ শেষে ঈদ উপহার হিসাবে ঈদ সামগ্রী তুলে দেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,উপহার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই,চিনি,গুঁড়ো দুধ, সাবান।

জেলা পুলিশ সুপারের মহতী উদ্যোগে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করেছেন বলে থানা সুত্রে জানা গেছে।শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয় এই ঈদ উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য,অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের বলেন,গ্রাম পুলিশের সদস্য রা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন।থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন।এজন্যই পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST