June 29, 2026, 11:08 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে কয়েক হাজার হতদরিদ্র পরিবার মধ্যে ঈদ বস্ত্র উপহার দিলেন শাহনাজ মেম্বার

Reporter Name

মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক সুবর্ণচরের দানবীর আকবর হোসেন শাহনাজ মেম্বার আবারও, গরীব,অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

গরীবের ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে নিজ অর্থায়নে তিনি আজ তার বাড়ীতে ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯ এপ্রিল (বুধবার) বেলা ১১ টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা ইউনিয়নের চরমজিদ ৮ নং ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট দানবীর আকবর হোসেন শাহনাজ প্রতি বছরেরমত তার বাড়ী থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে নিজ হাতে ৩ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন ।

আকবর হোসেন শাহনাজ মেম্বার বলেন, প্রতি বছরেরমত আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক ও নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামিলীগ সভাপতি খায়রুন আনম সেলিম, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলসহ দলীয় নেতা কর্মিদের পরামর্শে মতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদের নতুন বস্ত্র বিতরণ করেছি।

ঈদ বস্ত্র হাতে পেয়ে অসহায় পরিবারের সদস্যরা জানান, আজকে তারা ঈদের নতুন বস্ত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা। শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি পেয়ে অসহায় পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী, এমপি মহোদয় ও জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ শাহনাজ মেম্বারকে ধন্যবাদ জানান।

শাহনাজ মেম্বার আরো জানান, তিনি সব সময় গরীব-অসহায় মানুষের পাশে ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি তার পাশাপাশি করোনার এ সংকট মুহূর্তে সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

উল্লেখ্য,বিশিষ্ট দানবীর শাহনাজ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় সার্বিক উন্নয়নে অকাতরে দান করে আসছেন । তার এসব দানকে সব সময় সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে আসছে বিভিন্ন মহল । আকবর হোসেন শাহনাজ মেম্বারের মত বড় মন নিয়ে আরো অনেকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল।



Our Like Page
Developed by: BD IT HOST