November 23, 2026, 11:55 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন এর মান্দারীটোলা ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকাল ১০টা থেকে মান্দারীটোলা সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মান্দারীটোলা ঈদগাহ পরিচালনা কমিটি ও ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সংবর্ধনার আহ্বায়ক রবিউল হোসেন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি লোকমান মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব মুহাম্মাদ আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শামীম সোহেল।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ডঃ মোঃ সফিউল আলম, বাংলাদেশ পুলিশ এর সাবেক মহাপুলিশ পরিদর্শক মোঃ নুরুল আনোয়ার, জেএম আই ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ শওকতুল আলম, ইউপি সদস্য মোঃ জামাল উল্যাহ, মোহাম্মদ আব্দুল আলিম, মোঃ জাবের আল মাহমুদসহ প্রমুখ, এবং মাওলানা মোঃ হারুনউর রশিদ নিজামী পবিত্র কোরআন তেলওয়াত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST