May 2, 2026, 12:24 pm
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে সুধীসমাবেশ

Reporter Name

লাভলী আক্তার( নেত্রকোনা) কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,কিশোর অপরাধ,সাইবার ক্রাইম,নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা বিষয়ে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএ মের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির আলমের পরিচাল নায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দুয়া আটপাড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভুঞা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক,জুয়া,জঙ্গিবাদ নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST