June 5, 2026, 2:18 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জলাবদ্ধতা পরিস্থিতি সমাধানে মসিক মেয়র

Reporter Name

প্রথম বাংলা – গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সমাধানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার ৩ জুলাই দুপুরে ভাটিকাশর ও বলাশপুরে পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেন এর নির্মাণকাজ চলমান আছে। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও আমরা কাজ করছি। এ অঞ্চলে যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।

এছাড়াও জলাবদ্ধতা নিরসনে মেয়র জলাবদ্ধতা নাগরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ড্রেনের জন্য জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। পানি বের হওয়ার রাস্তা তৈরি করতে না পারলে জলাবদ্ধতার অবসান হবে না। এজন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও অনেকে পাইলিং এর মাটি সরাসরি ড্রেনে ফেলে ড্রেনকে অকার্যকর করে দিচ্ছেন। অনেকে আবার ময়লা আবর্জনা, বোতল, বস্তা সহ কঠিন আবর্জনা ড্রেনে ফেলছেন। এর অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, কাউন্সিলর আব্বাস আলী মন্ডল ও মোঃ সিরাজুল ইসলাম, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST