June 5, 2026, 2:18 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানসিক প্রতিবন্ধী মহিলার ঘরে ফেরা; নেপথ্যে পিবিআই, ময়মনসিংহ জেলা

Reporter Name

প্রথম বাংলা – গত ০৪/০৭/২০২৩ তারিখে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের মাধ্যমে খবর পাওয়া যায়, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মানসিক প্রতিবন্ধী মহিলা রয়েছে। আশপাশের কেউ তাকে চিনেনা।কেউ কিছু জিজ্ঞাসা করলেও সে কথা বলছে না।

গফরগাঁও থানা পুলিশ উক্ত প্রতিবন্ধী মহিলার পরিচয় সনা ক্তে পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার,পিবি আই ময়মনসিংহ জেলা মহোদয়ের নিকট সহযোগীতা কামনা করেন।পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পিবিআই, ময়ম নসিংহ জেলার ক্রাইমসিন টিম দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার দিকে ক্রাইমসিন টিম মানসিক প্রতিবন্ধী মহিলার নিকট পৌছে। ক্রাইমসিন টিম পিবিআই’র আধুনি ক প্রযুক্তির মাধ্যমে মানসিক প্রতিবন্ধী মহিলার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করে। কিন্তু তার এনআইডি রেজিস্ট্রেশন করা না থাকায় প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয় না। তখন পিবিআই, ময়মনসিংহ জেলার ক্রাইমসিন টিম উক্ত মহিলার পরিচয় সনাক্তে ভিন্ন পন্থা অবলম্বন করে।

তারা বিভিন্নভাবে মহিলার সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে কয়েক ঘন্টা চেষ্টার পর মানসিক প্রতিবন্ধী মহিলাটি অস্পষ্টভাবে কিছু কথা বলতে শুরু করে। কোন রকমে সে বোঝায় তাকে কিছু খাবার কিনে দিলে সে আরো কথা বলবে। তাকে কিছু খাবার কিনে দেয়া হলে সে কথা বলতে শুরু করে। কিন্তু মহিলাটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার অনেক কথা বোধগম্য হয় না। কথা বলতে বলতে মহিলাটির মুখে কয়েকটি ব্যক্তি ও জায়গার নাম পাওয়া যায়।

তৎক্ষনাত বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়। সবকিছু শুনে পুলিশ সুপার মহোদয় উক্ত প্রতিবন্ধী মহিলার দেয়া প্রত্যেকটি এলাকার স্থানীয় চেয়ারমান ও মেম্বারদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে প্রতিবন্ধী মহিলার ছবি পাঠিয়ে পরিচয় সনাক্তে সর্বাত্মক চেষ্টা করতে বলেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ক্রাইমসিন টিম প্রতিবন্ধী মহিলার বলা প্রত্যেক এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের সাথে যোগাযোগ করেতে থাকেন। এক পর্যায়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গলদাপাড়া এলাকার স্থানীয় মেম্বার আব্দুল মমিন এর সাথে যোগাযোগ করা হয় এবং হোয়াট্সআ্যাপ এর মাধ্যমে তার নিকট মানসিক প্রতিবন্ধী মহিলার ছবি প্রেরণ করা হয়।

কিছুক্ষণ পর মেম্বার আব্দুল মমিন ফোন দিয়ে জানান, তিনি উক্ত মহিলাকে চিনতে পেরেছেন। আর তার পিতা-মাতাকেও চেনেন। তিনি জানান মানসিক প্রতিবন্ধী মহিলার নাম মোসাম্মৎ জায়েদা খাতুন (৩০)। ক্রাইমসিন টিম স্থানীয় মেম্বার আব্দুল মমিন এর সহযোগীতায় প্রতিবন্ধী মহিলার পরিবারের সাথে যোগযোগ করে। পরবর্তীতে ক্রাইমসিন টিম জিডিমূলে গফরগাঁও থানা পুলিশের মাধমে প্রতিবন্ধী মহিলাকে তার পরিবারের নিকট পৌছে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST