November 23, 2026, 11:28 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ন্যাশনাল প্রকল্পে ২৯২ কোটি টাকা দুর্নীতি, তদন্তে দুদক, অভিযুক্তদের বাঁচাতে নতুন ডিডির গোপন বৈঠক

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদ প্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পের ২৯২ কোটি ১১ লাখ টাকার অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) রোকন উদ্দিন ভূঁইয়াকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন জেলা প্রশাসক।

তদন্ত কাজের শেষের দিকে রোকন উদ্দিন ভূঁইয়াকে জামালপুরে বদলি করে সেখানে নেত্রকোণার উপ-পরিচালক হারুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়। উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঁইয়া তার পারিবারিক সমস্যার কথা জানিয়ে তার মেয়ের পরীক্ষা পর্যন্ত বদলি স্থগিত করার আবেদন করেন।

নেত্রকোণার উপ-পরিচালক হারুন অর রশিদ তার পূর্ব পদের দায়িত্ব হস্তান্তর না করে এবং ময়মনসিংহ জেলার বিদায়ী উপ-পরিচালক থেকে দায়িত্ব বুঝে না নিয়ে নিজে নিজে জোরপূর্বক দায়িত্ব গ্রহণ করেন। উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঁইয়া যেন অফিসে ঢুকতে না পারে সেজন্য সকল কর্মচারীকে নির্দেশ প্রদান করেন।

তাছাড়া তিনি অফিসে নতুন দুইটি তালা লাগিয়েছেন। অফিসের কর্মচারীকে বলেছেন, ‘ডিডি হারুন অফিস খুলে দিবেন। তারপর অন্যরা প্রবেশ করবেন।’ জোরপূর্বক দায়িত্বগ্রহণ ও অফিসে তালা দেওয়ার ঘটনায় ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এভাবে জোর করে অফিসে দায়িত্ব গ্রহণ করা যায় কি না উধ্বর্তন র্কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করলে তারা জানান, পূর্ববর্তী কর্মকর্তার নিকট থেকে দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব পালন করতে হবে এবং পূর্ববর্তী কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করার নীতি রয়েছে।

এছাড়াও জনৈক ব্যক্তি বিজ্ঞ জেলা জজ আদালতে ময়মন সিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ জন কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলা করেন, যার মামলা নং ০১/২০২৩। এর প্রেক্ষিতে আদালত ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন কে (দুদক) তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে দুদকের তদন্ত ও চলছে। বর্তমান উপ-পরিচালক দুদকের তদন্ত চলাকালে অভিযুক্ত ৭ জন কর্মকর্তাকে নিয়ে নিজ কার্যালয়ে ও বিভি ন্ন স্থানে বৈঠক করে আসছেন বলে জানা গেছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাদের অভিযোগ থেকে অব্যাহতি পাইয়ে দিবেন আশ্বাসে আর্থিক লেনদেনও করেছেন বলে জানা গেছে।

এর আগে নেত্রকোণা ও শেরপুরে থাকালীনও উপ-পরিচালক হারুন অর রশিদের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST