June 28, 2026, 7:23 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহাব উদ্দিনকে হত্যার চেষ্টা

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাব উদ্দিনকে হত্যা চেষ্টা র অভিযোগ ওঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়,নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত হাসেন আলী ফকিরের পুত্র গণমাধ্যম কর্মী শাহাব উদ্দিন গং দের সাথে প্রতিবেশী কামাল উদ্দিন ফকির গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসিছিলো।

তারই ধারাবাহিকতায় গত ১৫ই আগষ্ট মঙ্গলবার অনুমানিক বেলা ১২টায় শাহাবুদ্দিন তাহার নিজ বাড়ির পূর্ব পার্শ্বে তাদে র স্বত্ব দখলীয় জমিতে কাজ করতে গেলে,কামাল উদ্দিন ফকির,জামাল উদ্দিন ফকির,আফিল উদ্দিন ফকির,হুমায়ু ন কবির ফকির,হাকিম ফকির, আসাদ ফকির,এমদাদুল ফকির,নূর উদ্দিন ফকির,আবু নাঈম ফকির পূর্ব পরিকল্পি তভাবে রামদা,দা,লোহার রড,বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া খুন করার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে শাহাবুদ্দিন ও তার ছোট ভাই আফাজ উদ্দিন কে আতর্কিতভাবে হামলা করে ও জমিতে ঘেরাও করিয়া এলোপাতাড়িভাবে মারধোর করে।

এতে শাহাবুদ্দিনের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়
তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে শাহাবুদ্দিনকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যা ল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এব্যাপারে শাহাবুদ্দিন ফকির বাদী হয়ে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিচারের আশায় গৌরীপুর সার্কেল এসপি,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক,রেঞ্জ ডিআইজি ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলে জানান তিনি।দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে ছেন,এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। বর্তমানে ওদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন সাংবাদিক শাহাব উদ্দিনের পরিবার।



Our Like Page
Developed by: BD IT HOST