May 30, 2026, 3:52 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার দায়ে ওসি মাজেদুর রহমান প্রত্যাহার

Reporter Name

স্টাফ রিপোর্টার – ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহ যোগিতার অভিযোগে জামালপুর জেলার ইসলামপুর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাজেদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।তবে পরি পত্রে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ইসলামপুর থানার ওসি মুহাম্মাদ মাজেদুর রহমানকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।এ ছাড়া একই সঙ্গে ইসলাম পুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর থানা-পুলিশের একা ধিক সদস্য জানান,গতকাল বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তে ইসলাম পুর থানায় আসেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত থানায় অবস্থান করেন।এরই মধ্যে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানের বিরু দ্ধে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে তুলে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন। খোন্দকার নজমুল হাসান ইসলামপুর থানা ছাড়ার কিছুক্ষণ পরই ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছায়।

ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনছার উদ্দিন গণমাধ্যম কে বলেন, ‘ওসি স্যার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।ইতিমধ্যে আমি ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।নবাগত এস পি মো. কামরুজ্জামান জামালপুরে যোগদানের এক মাসে র মধ্যে দুজন ওসিকে বিতর্কিত কাজের দায়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

ওসি মোহাম্মদ মাজেদুর রহমান পুর্বে ময়মনসিংহ কোতো য়ালি মডেল থানার ওসি ( তদন্ত) দায়িত্ব পালনকালে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এর অভিযোগ রয়েছে।
ঐ সময় একটি হত্যা মামলার আসামী পক্ষের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে বাদী পক্ষ কে অসহযোগিতার অভিযোগ উঠেছিল।তার বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক সহ গ্রেফতার করে ছেড়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল ।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ মাজেদুর রহমান এর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি। নাম্বার ভিজি দেখায়।



Our Like Page
Developed by: BD IT HOST