March 15, 2026, 7:46 am
শিরোনামঃ
সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক – পুলিশ সুপার ময়মনসিংহ পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না ———ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন, “কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন রাজধানীতে মেসার্স প্রাণমুন্সী এন্টারপ্রাইজ আয়োজনে দোয়া ও ইফতার মা্হফিল অনুষ্ঠিত নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে আরএমপি ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মৃত আনোয়ারের ছেলে মো: মামুনুর রশীদ (৪২), মৃত লুৎফর মন্ডলের ছেলে শিওন (২৮), মো: নাজিম উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম, মো: মমিনের ছেলে মো: আমিনুল ইসলাম শান্ত (২৬), নজরুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম নয়ন (৩৬), নওশাদের ছেলে মো: রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার মো: হাসান আলীর ছেলে মো: তুহিন (৩৬), মৃত তমির উদ্দিন কালুর ছেলে মো: মানিক (৪০), মো: আবু সাঈদের ছেলে মো: ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আনিছুর রহমানের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩৮)।

ঘটনা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১১:১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,রাজপাড়া থানার বহরম পুর মোড়ে একটি ইন্টারনেটের অফিস কক্ষে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম লাবীব ইন্টা রনেটের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে জুয়াখেলা অবস্থায় ১০ জনকে আটক করে।এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST