August 18, 2026, 8:12 am
শিরোনামঃ
ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে কঠোর অবস্থান: রেঞ্জের ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত দরখাস্ত লেখার জ্ঞান না থাকলেও সাংবাদিকরা জনপ্রতিনিধি বানাতে মরিয়া অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসাধারণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরী’র এয়ারপোর্ট থানার বায়ারহাট এলা কায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ: রহমানের ছেলে মো: সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মো: আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো: সাকোয়াত হোসেন (৩৩), মো: সোহরাব হোসেনের ছেলে মো: জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো: সাজাহান আলীর ছেলে মো: জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো: সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)।

ঘটনা সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯:০৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলামের নেতৃত্বে এস আই মোহা: আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি নামক কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বায়া রহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST