August 5, 2026, 6:32 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে নিষিদ্ধ ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এক আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।শহরের ডাঁস মারী খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আট ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।শনিবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আটক মাদক কারবারির নাম হাফিজ উদ্দিন (২১)। তিনি চরখিদিরপুর মধ্যচর গ্রামের আহসান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড়ের সাজদারে বাড়ির সামনে বটতলার নিচে এক মাদক কারবারি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে।

এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করে হাফিজ উদ্দিন তবে তাকে ধাওয়া দিয়ে আটক করে র‍্যাব। আটকের পর তার দেহ তল্লাশি করে ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। এছাড়াও তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST