প্রথম বাংলা – এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এবং এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বৈলর পুরাতন বাজার সাকিনস্থ সম্মেলন মাঠ মার্কেটের তোয়া তাফাহিম এন্টার প্রাইজ খাদ্যের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। রুবেল রানা (২৫), পিতা-মোঃ মোস্তফা কামাল, মাতা-মোছাঃ রবিলা বেগম, সাং-বৈলর মুন্সীপাড়া,
২। মোঃ মেহেদী হাসান রিমন (২২), পিতা-মোঃ অজি উল্লাহ বুলুন, মাতা-মোছাঃ সাজেদা খাতুন, সাং-হাপানিয়া গয়সাপাড়া, উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।