প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই সাইদুর রহমান, ২নং পুলিশ ফাঁড়ি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গলগন্ডা মীরবাড়ী থেকে নাইমুল ইসলাম শান্তকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী মোঃ আফজাল এবং তার হেফাজত থেকে অত্র মামলার অপহৃত ভিকটিম অর্পিতা সরকার পূজাকে উদ্ধার করে।
এছাড়া এসআই নিরূপম নাগ,মাসুদ জামালী,এএসআই রেজাউল করিম,ছাত্তার,মিজানুর রহমান,কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানাভুক্ত আসামীরা হলো, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সারোয়ার জাহান, কাউসার পারভীন, মোঃ আজিজুল হক, মোঃ কামাল শেখ, মোঃ আনোয়ার হোসেন। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।