November 23, 2026, 12:19 pm
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শনে মসিক মেয়র

Reporter Name

প্রথম বাংলা – শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ বিকেল ৪ টায় কাচারি ঘাটে অবস্থিত ময়মনসিংহের প্রধানতম বিসর্জনঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েকদিন ধরেই কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ঘাটের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি আগমীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিসর্জন সম্পন্ন হবে।

নির্ধারিত সময়ে বিসর্জনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিসর্জন সম্পন্ন করার জন্য সরকার একটি সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে।

এছাড়াও মেয়র তার বক্তব্যে বিসর্জন ঘাট প্রস্তুতি এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতার জন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন সংক্রান্ত কমিটির নেতৃবন্দ সহ সকলকে ধন্যবাদ জানান।

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার,সচিব মোঃ আরিফু র রহমান,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজী ব,কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামা ল আকন্দ,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST