লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা কাবেরী জালাল।
বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল বলেন, সাংবাদিকগণ হচ্ছে জাতির বিবেক। সমাজ ও রাষ্টের বি়ভিন্ন অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকগণ লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। চলমান সংস্কার কাজের ভূয়সী প্রশংসা করে কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা কাবেরী জালাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব,সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,অর্থ সম্পাদক মতিউর রহমান,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান,দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা,সদস্য আলমগীর চৌধুরী, আশরা ফ উদ্দিন ভূঞা,সাংবাদিক মো: রোকন উদ্দিন, লাভলী আক্তার,কোহিনূর আলম, মোফাজ্জল হোসেন প্রমূখ।