April 23, 2026, 6:17 pm
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সাক্ষরতার হার বেড়েছে: প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – এবার আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সাক্ষরতার হার বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্বও উল্লেখ করেন তিনি। আজ রোববার ২৬ নভেম্বর সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

অবরোধ-অগ্নি সন্ত্রাসের মধ্যেও সময় মতো ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। বর্তমান সরকারের উদ্যোগে সাক্ষরতার হার বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে লক্ষ্য রাখতে হবে। ২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি ও জামায়ত বহু স্কুল-কলেজ পুড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

আজ প্রকাশ হলো পরীক্ষার ফল। বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন: ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন।



Our Like Page
Developed by: BD IT HOST