June 6, 2026, 4:22 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদকাসক্ত  লক্ষ্মীপুরে পিতার আগুনে ২ সন্তানের মৃত্যু

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরে কামাল হোসেন (৪০) নামে একমাদকাসক্ত  পাষন্ড বাবার আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা গেছেসাত বছর বয়সী আয়েশা আক্তার,এসময় কামালের দেয়া আগুনে স্ত্রী সুমাইয়া আক্তার শিশুপুত্র আঃ রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিটে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়।স্থানীয়দের দাবি, নেশার টাকা জোগা ড় করতে না পেরে কামাল হোসেন এ হত্যাকান্ড ও অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় ঘাতক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররা তে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

কামাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পুরান চতইল্লার বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে। পেশায় তিনি একজন অটোরিক্সা চালক।

স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম,সিএনজি চালক মানিক হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে।মাদক সেব ন ও ব্যবসা নিয়ে পারিবারিকভাবে স্ত্রীর সাথে বাকবিত ন্ডা প্রায়ই চলতো। ঘটনার সময় তারা শোরচিৎকার শুনে ঘটনাস্থলে আগুন নেভাতে আসেন। পরে তাদের কাছে কামাল দাবি করেন, পেট্রোল দিয়ে তিনি নিজেই আগুন দিয়েছেন। এসময় পুলিশ এসে লাশ উদ্ধার ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ণ ইউনিট হাসপাতালে পাঠান।

আহত কামালের স্ত্রী সুমাইয়ার স্বজনরা জানান, সুমাই য়া বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার দপ্তরী পদে এ বছর চাকুরি পান। কামাল নেশা ও মাদক ব্যবসার সাথে জড়িত দাবি করে তারা বলেন, কামালই তার ঘরে আগুন দিয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘাতক কামাল পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।



Our Like Page
Developed by: BD IT HOST