মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বুদ্ধিজীবী দিবস ২০ ২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান,
শাহজাদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাম রুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকতআলী মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান,উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, স হকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ প্রমুখ।
এছাড়া উপজেলার সকল কর্মকর্তা কর্মচারি ও সূধীজন উপস্থিত ছিলেন।
এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।