মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার ৪ টা ৩০ মিনিটে কুড়িগ্ৰাম জেলার রাজা রহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৪ ডিসে ম্বর জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে ঠাঁটমারী বধ্যভুমি স্মৃতি স্তম্ভে চত্বরে ইউএনও কাবেরী রায়ের সভাপতিত্বে আ লোচনা সভায় বক্তব্য রাখেন- রাজারহাট থানার নবাগ ত ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগে র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রজব আলী,ডিপুটি কমান্ডার মো: সোলায়মান আলী,চাকির পশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা সমবায় অফিসার মো: শাহআলম। বক্তারা শহীদদের স্মরণে মূল্যবান বক্তৃতা প্রদান করেন।আলোচনা সভা – দোয়া মাহফিল শেষে সম্মানিত উপস্থিতি স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন।