April 22, 2026, 10:25 pm
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেশনজট কমাতে শীতকালীন ছুটি কমাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

Reporter Name

সবুজ হোসেন রাজা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
অতিমারী করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিশ্ব বিদ্যালয়গুলোতে বেড়েছে সেশনজট। একইসাথে প্রায় এক বছরের সেশনজটের কবলে পড়েছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেশনজট কমাতে তাই শীতকালীন ছুটি কমিয়ে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ীআগা মী ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা থাকলেও সে ছুটি কমিয়ে ৩১ ডিসে ম্বর পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রায় এক সপ্তাহ অতিরিক্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল ২০ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ তান ভীর আহমেদের সভাপতিত্বে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় সেশনজট কমাতে এই আহবান জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশ নজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চা রদিন কমানো হচ্ছে। এসময় তিনি আরও বলেন,গত দেড় দশকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি,পররাষ্ট্র,ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকা ঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন।এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন নির্বাচনে তাঁদের দায়িত্ব পালনের মাধ্য মে জননেত্রী শেখ হাসিনার জন্য অবদান রাখতে সক্ষ ম হন, এ বিষয়েও আলোকপাত করেন প্রফেসর শাহ্ আজম।

প্রফেসর শাহ্ আজম বলেন,আগামী ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেনমুক্তিযুদ্ধে র স্বপক্ষের শক্তি পুনরায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভুমিকা রাখতে সক্ষম হয়, সে বিষয়ে অবদা ন রাখার দায়িত্ব আমাদের সকলের। বিশেষত জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, করোনায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে এর আগেও শীতকালীন ছুটি বাতিল করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছিল বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সেশনজট কমাতে অন্যান্য উদ্যোগের ফলে প্রায় সব বিভাগে সেশনজট ক্রমান্বয়ে কমছে। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সঙ্গীত বিভাগ। বিগত আগস্টেই ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেশিরভাগ পরীক্ষা সম্পন্ন করেছিল বিভাগটি।



Our Like Page
Developed by: BD IT HOST