June 29, 2026, 6:46 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার অপহরণকারীসহ গ্রেপ্তার-৫

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও ভারতীয় চিনি উদ্ধার করা হয়। সোমবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন গণমাধ্যম কে জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি রোধ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এর মাঝে এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে রাঘবপুর পূর্বপাড়া থেকে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এসআই জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনে থেকে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলুকে গ্রেফতার করে।

এসআই তানভীর আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে।

এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শস্তুগঞ্জ (চায়না মোড়) টোল প্লাজা এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার ও মোঃ শফিকুল ইসলাম ড্রাইভারকে ৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শন তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST