August 4, 2026, 7:20 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে একশত ৭০ বোতল ভারতীয় আম দানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায়নগ রীর শম্ভুগঞ্জ মোড় থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এই সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী নেত্রকোণার পূর্বধলার শালদিয়াগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামের ছেলে মোঃ পিয়ামকে মাদক বহনকারী গাড়ি সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা। এ বিপুল পরিমাণ মদ উদ্ধার গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ মদ উদ্ধার বলে পুলিশ জানিয়েছে।

এসআই মোঃ তাইজুল ইসলাম এবংএসআইআশরাফুল আলম,সঙ্গীয় এএসআই মোঃ হুমায়ুন কবির-২,এএস আই মাসুম রানা,কনস্টেবল রুবেল মিয়া,জাকিরহোসে ন এবং ট্রাফিক বিভাগের এটিএসআই মোশারফ হোসে ন এই অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ নগরী গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন,নিয় মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় এসআই এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি দলশম্ভুগঞ্জ এলাকায় ডিউটিকালে খবর পায় নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে একটি পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় তৈ রী মদ ময়মনসিংহ শহরের দিকে আসছে।

এ খবরে পুলিশ শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় গাড়ী চেক শুরু করে এবং একটি পিকআপকে সিগনাল দিলে গাড়ী থামিয়ে পিকআপে থাকা ৩ জন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে পিক-আপে ভার তীয় মদ থাকার কথা স্বীকার করে।পরে পিকআপগাড়ী র পিছনে ত্রিপল দিয়া ডেকে রাখা ভারতীয় ১৭০ বোত ল মদ উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST