June 13, 2026, 5:39 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মসিকের ১৫ দিনব্যাপী পুষ্পমেলা শুরু

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যো গে টাউনহলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৭ টি স্টলে দেশী বিদেশী নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।

উদ্বোধনকালে মেয়র বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্প মেলার উদ্যোগ গ্রহণ করা হয়।

মেয়র আরও বলেন, পুষ্প মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এ মেলা শুরু করার পর নগরবাসীর আঙিনায় ছাদে ফুল ও ফল গাছ রোপনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া, নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সাথে সাথে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এ মেলা।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST