June 27, 2026, 2:23 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আব্দুল কাদের জিলানী হত্যা মামলার ০২ আসামী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – গত ০৬/০৪/২০২৪ ইং তারিখ জমিজমা নিয়া পূর্ব বিরোধের জের ধরে মামলার এজাহার নামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীরা মামলার ঘটনাস্থল ত্রিশাল থানাধীন খাগাটি সাকিনস্থ ঈদগাহ বাজারে মোড়ে পূর্ব পাশে মামলার ভিকটিম পৌছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থেকে এজাহার নামীয় সকল আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা মামলার ভিকটিম আব্দুল কাদের জিলানীকে পেয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার আব্দুল কাদের জিলানীকে মৃত ঘোষনা করেন।

এই সংক্রান্তে মৃতঃ আব্দুল কাদের জিলানীর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে ত্রিশাল মামলা নং-১২, তারিখ- ০৭/ ০৪/ ২০২৪ ইং ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি রুজু হওয়ার পুলিশ সুপার, ময়মনসিংহ মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ ন্যাস্ত করেন। পুলিশ সুপার,ময়মনসিংহ মামলাটি ডিবিতে ন্যাস্ত করার পর মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ মামলাটি তদন্তের জন্য এসআই পরিমল চন্দ্র সরকার পিপিএমকে তদন্তের জন্য নির্দেশ করেন।মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পরিমল চ্দ্র সরকার সরকার অভিযান পরিচালনা করে ইং ১৫/ ০৪/ ২০২৪ তারিখ রাত ১২ টায় ত্রিশাল বালিপাড়া বাজার এলাকা হতে আসামী মোঃ হারুন অর রশিদ (৩৪), পিতা-আব্দুল হাই, মাতা-ছালেহা খাতুন,মোঃ আনোয়ার হোসেন (২৫),পিতা-মোঃ আঃ রশিদ, মাতা-হামিদা খাতুন, উভয় সাং-মোক্ষপুর জামতলী,থানা-ত্রিশাল,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ অদ্য ১৬/০৪/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST