April 21, 2026, 9:58 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়া’য় উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Reporter Name

পিরোজপুর জেলা প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার:

পিরোজপুরের মঠবাড়িয়া’য় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী তৃতীয় ধাপে এ উপজেলায় আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ২ মে বৃহস্পতিবার মোট ১৫ জন প্রার্থী মঠবাড়িয়া সহকারী রিটার্নিং অফিসার বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মোঃ মনির হোসেন সোহেল, মোঃ বায়জিদ আহম্মেদ খান, মোঃ মাহাবুবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মোঃ রফিকুল্লাহ, মোঃ আবু মোতালেব।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান বাদশা, মোঃ আলাউদ্দিন, হোসাইন মোশারফ সাকু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, শাহানাজ আক্তার, আরিফা সুলতানা, তাহেরুন্নেছা, সানজিদা আক্তার, মোসাঃ মাকসুদা আক্তার।

সহকারি রিটার্নিং অফিসার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কাইয়ুম বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে প্রার্থিতা বাছাই, ৬ মে থেকে ৮ মে আপিল, ৯ মে থেকে ১১ মে নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে, এবং আগামী ২৯ মে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারি রিটার্নিং অফিসার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কাইয়ুম আরো বলেন নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST