July 6, 2026, 11:09 pm
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ৪০ কেজি গাঁজা সহ ২ জন আটক

Reporter Name

মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রাতে উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি এলাকার নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাট থেকে তাদের আটক করা হয়। 

আটকৃত আসামিরা হলেন কুড়িগ্রাম জেলার সদর থানার চর গোবিন্দপুর এলাকার মোঃ আজিজুল হকের ছেলে মোঃ এরশাদুল (৩৬) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST