July 8, 2026, 3:32 am
শিরোনামঃ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে লাগেজের ভেতরে মর দেহ, বাইরে পড়েছিল বিচ্ছিন্ন মাথা

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একটি লাগেজের ভেতরে দেহ ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এখন পর্যন্ত মরদেহ পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার সকালে সদর উপজেলার মনতলা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকালে ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকি অংশ পায়।

পুলিশ জানায় , মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা স্হল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি।



Our Like Page
Developed by: BD IT HOST