June 29, 2026, 12:21 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের হাতে বিদেশি পিস্তলসহ জজ মিয়া গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা এবং এএসআই আবু সায়েম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদে জানতে পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেড হাফ বিল্ডিং এর সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ জজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে (আমেরিকার তৈরি) একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং- ১৯,তাং৮/৬/২০২৪ দায়ের হয়েছে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST