April 27, 2026, 2:25 am
শিরোনামঃ
৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্যক্তির দায় বাহিনী নেবে না – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় এর তদন্ত হচ্ছে সেভাবেই এটি শেষ হবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বিষয়কেই আমরা খাটো করে দেখি না।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। বাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষের দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।

পার্বত্য চট্টগ্রামে কুকিচিনের বিষয়ে আইজিপি বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ বাহিনী এক হয়ে কাজ করছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সকাল পৌনে ১১টায় এসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় তিনি দফতরটীর মাঠে একটি বৃক্ষ রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।



Our Like Page
Developed by: BD IT HOST