April 26, 2026, 8:57 pm
শিরোনামঃ
৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসহায় মানুষের সেবা করলে তাতে আত্মতৃপ্তি পাওয়া যায়:সারমিন সালাম।

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

জনপ্রতিনিধি না হয়েও সার্বক্ষণিক মানুষের পাশে থেকে যিনি সেবা দিয়ে যাচ্ছেন সেই মানুষটি হলেন বিশিষ্ট সমাজসেবক এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম।

২০১৮সাল থেকে খুলনা-৪আসন(রূপসা,তেরখাদা ও দিঘলিয়া) উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকীতে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্ট অনুমোদিত বঙ্গমাতা পরিষদ প্রদত্ত ‘বঙ্গমাতা পুরস্কার-২০২২’ এ মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক।

গত ২০আগস্ট এ সমাজ সেবক সারমিন সালাম খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খোঁজ নিতে স্বাস্থ‍্য কমপ্লেক্সে যান।

এসময় উপজেলার দেয়াড়া গ্রামে খোরশেদ হাওলাদার(৬০) নামে এক ব‍্যক্তি টাকার অভাবে খুলনা মেডিকেলে ভর্তি হওয়ার পরেও (বিভিন্ন পরীক্ষা ও ঔষধ) চিকিৎসা নিতে পারছে না একথা সারমিন সালামকে অসুস্থ খোরশেদ বলেন।

অসুস্থ খোরশেদের কথা শুনে তার চিকিৎসার সকল দায়িত্ব গ্রহন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মুর্শেদী এর সুযোগ্য সহধর্মিনী মিসেস সারমিন সালাম।

পরদিন থেকে তার চিকিৎসা শুরু করে আজ ২৮শে আগস্ট ২০২২-তিনি চিকিৎসা নিয়ে খুলনা মেডিকেল কলেজ থেকে বাড়িতে যান এবং তার সুস্থতা কামনা করেন সারমিন সালা।

অসুস্থ খোরশেদ বলেন, আমার সকল টেস্ট, সকল ঔষধ এবং সুন্দর চিকিৎসা করানোর জন্য মিসেস সারমিন সালাম কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।

আমি শুনেছি তারা অসুস্থ মানুষকে সেবা করেন। তা বাস্তবে নিজেকে দিয়ে বুঝতে পেলাম।

এ ব্যাপারে সারমিন সালম বলেন, আমি ছোটবেলা থেকেই মানুষের সেবা করে আসছি। আজও করে যাচ্ছি।

সেবা মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। সেবার মাধ্যমেই আত্মতৃপ্তি পাওয়া যায়।আমি যতদিন বেচে থাকব ততদিন মানুষকে সেবা করে যাব।



Our Like Page
Developed by: BD IT HOST