September 25, 2026, 11:09 am
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্র-জনতার ওপর গুলি’কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name

প্রথম বাংলা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কিশোর গঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাক শন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলি বর্ষণ করেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ”৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা



Our Like Page
Developed by: BD IT HOST