May 1, 2026, 4:18 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার; আগ্নেয়াস্ত্র উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহারনামীয় আসামী মোঃ শাকিল হোসেনকে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। শাকিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।গ্রেফতারকৃত শাকিলকে ৫ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

রবিবার (৬ অক্টোবর ২০২৪ খ্রি.) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

উপ-পুলিশ কমিশনার বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ২০২৪ সকাল অনুমান এগারটায় ধানমন্ডির ২৭ নং রোডে মিনা বাজারের সামনে ও আশপাশ এলাকায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। এতে ভিকটিম সাহেদ আলী (২৭) সহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এই সংক্রান্তে ভিকটিমের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন। উক্ত রুজুকৃত মামলায় শাকিল হোসেন এজহারনামীয় আসামী।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের উপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, তার বাসায় অবৈধ অস্ত্র রয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর মধুবাজারের হাজী আক্তার হোসেন রোডের বাসায় অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১ রাউন্ড রিভলবারের গুলিসহ ১টি রিভলবার, ১ রাউন্ড ব্যবহৃত রিভলবারের গুলির খোসা, ২টি চাপাতি, ২টি বড় ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এছাড়াও গত ১৯ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। এতে হাসনাইন আহমেদ নামে একজন নিহত হয়। উক্ত ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলায়ও শাকিল হোসেন একজন এজহারনামীয় আসামী।

গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি নিয়মিত মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালেত প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST