April 19, 2026, 12:44 pm
শিরোনামঃ
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সতর্ক না করেই ভারত পানি ছাড়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে: উপদেষ্টা রিজওয়ানা

Reporter Name

প্রথম বাংলা – অতি ভারী বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় উজান ও ভাটির দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার সকালে রাজধানীর মহাখালীতে জলবায়ু বিষয়ক প্রকল্প অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট এড়াতে সরকার ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে জিরো কার্বন নির্গমন ও লস এন্ড ড্যামেজ ফান্ড থেকে অর্থ আনতে হবে।’

এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করেন উপদেষ্টা। অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বাংলাদেশের শস্যবীজ ভাণ্ডার বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। বীজ রক্ষায় প্রান্তিক নারীদের এগিয়ে আসতে হবে।’ জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিসহ প্রায় সব খাতেই সমস্যা দেখা দিয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।



Our Like Page
Developed by: BD IT HOST