May 25, 2026, 11:50 pm
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেপরোয়া বালু উত্তোলন: হুমকীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক

Reporter Name

ইকরামুল হক স্টাফ রিপোর্টার:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খুটাখালীর ছড়া থেকে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রীর মহোৎসব চলছে। বেপরোয়া বালু উত্তোলনের ফলে হুমকীতে পড়েছে মহাসড়ক।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিসের উত্তর পার্শ্বের মহাসড়কের সাথে কালো পলিথিনের বেড়া দিয়ে তৈরী করা হয়েছে বালুর বিশাল পয়েন্ট। পয়েন্ট সংলগ্ন ছড়া থেকে স্যালু মেশিন দিয়ে দিবা রাত্রী চলছে বালু উত্তোলন। সন্ধ্যার পরে শতাধিক ট্রাক বালুর ট্রাক দাপিয়ে নিয়ে যাচ্ছে বালু। বালু উত্তোলনের ব্যাপারে খবর নিয়ে জানা যায় , অপ্রতিরোধ্য বালুখেকোর নাম নুরুল ইসলাম।

তিনি একাধিকবার জেলখাটা দাগী আসামী। বনবিভাগ সংলগ্ন ছড়াখাল দখল করে বালু উত্তোলন করে বিক্রী করছে। নুরুল ইসলাম (৪০) খুটাখালী ৮ নং ওয়ার্ডের তৈয়ম গুলাল প্রকাশ তৈয়া বলীর পুত্র।
তিনি জানান, ছড়ার দুই পাশের তার জমি। তাই ছড়াখাল থেকে বালু উত্তোলনের জন্য তার কোন অনুমতির প্রয়োজন আছে বলে মনে করেন না।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, নদী কিংবা সড়ক ব্যবস্থা ধ্বংস করে বালি উত্তোলনের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি। অতিশীঘ্রই সমুহস্থানে অভিযান পরিচালনা করে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST