May 2, 2026, 10:50 am
শিরোনামঃ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বংশাল থানাধীন ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (০২ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার এর পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯:৩০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। বংশাল থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১:০০ ঘটিকায় বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুত্র, DMP



Our Like Page
Developed by: BD IT HOST