May 4, 2026, 9:12 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপন বৈঠক থেকে ১৮ আ.লীগ নেতা আটক

Reporter Name

প্রথম বাংলা – কক্সবাজার শহরের কলাতলীর ইউনি রিসোর্ট নামে একটি হোটেল থেকে ১৮ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে রিসোর্টের সম্মেলন কক্ষে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সেখানে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি অংশ নেয়। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদেরকে ঘেরাও করে আটকে দেয়। পরে পুলিশ ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের গ্রেপ্তার করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে ইউনি রিসোর্টে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী একদল তরুণ। তারা সাংবাদিকদের মারধর ও ক্যামেরায় আঘাত করে।



Our Like Page
Developed by: BD IT HOST