November 22, 2026, 9:59 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ নগরীর দিগারকান্দায় সশস্ত্রে ৪টি গাভী ডাকাতি : আব্দুল হাই এর পরিবার হতভম্ব

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ডস্হ দিগারকান্দা ফজলের মোড় সংলগ্ন দরিদ্র আব্দুল হাই এর ৫ টি গাভীর মধ্যে ৪ টি গাভী ডাকাতি করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল। গেল শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল আব্দুল হাই এর বাসার সামনে সড়কে ট্রাক সহ অবস্থান নেয়।

পরে তারা বাড়ির প্রত্যাকটি কক্ষের দরজার বাহিরের দিকের ছিটকারী লাগিয়ে দেয়, যেন কেউ বের হতে না পারে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র উঁচিয়ে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করে ট্রাকটিতে উঠায়। শেষমুহুর্তে পাশের বাড়ীর গৃহকত্রী বিষয়টি টের পেয়ে গরু ডাকাতদের লক্ষ্য করে ইট নিক্ষেপ শূরু করে।

এতে ডাকাতরা একটি গাভী ফেলে ৪টি নিয়েই ট্রাক চালিয়ে চম্পট দেয়।
জানা যায় গাভীগুলোর ১টি দুগ্ধবতী ও ২টি ছিল গর্ভবতী ।
গাভী লালন – পালন করেই আব্দুল হাই এর সংসার চলতো। এখন সে নিঃস্ব হয়ে হতভম্ব। পরিবারটির সকল সদস্যের কান্না থামছে না।
ভুক্তভোগী আব্দুল হাই এর পরিবার ও আশপাশের লোকজন এ তথ্য জানায়।



Our Like Page
Developed by: BD IT HOST