June 15, 2026, 4:13 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নর্থ বেঙ্গল সুগার মিলের অবসর প্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ে বিক্ষোভ ও মহাসমাবেশ

Reporter Name

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত উত্তর বঙ্গের বৃহত্তর চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবীতে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে।
শনিবার(৩সেপ্টেম্বর-২০২২)সকাল সাড়ে ১০ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটে উক্ত মিলের প্রশাসন ভবনের সামনে এই মহাসমাবেশ করেন তাঁরা।
এ সময় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,সাবেক সিবিএ সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রব, সালাউদ্দিন আমিন,শরিফুদ্দৌলা,হারুনর রশিদ,স্বপন পাল প্রমুখ। এছাড়াও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও মিলের বর্তমান সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম অবসরপ্রাপ্তদের দাবীর সাথে একাত্ত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
সকলের বক্তব্য শেষে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে
অবসর প্রাপ্তরা স্মারকলিপি প্রদান করেন।
সূত্রে জানাগেছে,নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত প্রায় ২০০জন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাদের গ্রাচুইটি বাবদ ১৩ কোটি ৫০ লক্ষ টাকা পাওনা রয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST