June 3, 2026, 11:16 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামার হুকুমে ভাগ্নে খুন

Reporter Name

লাভলী আক্তার(নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামার হুকুমে ভাগ্নে হারুন মিয়া খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া (২৬) কান্দাপাড়া গ্রামের সাবেক মেম্বার মোঃ রহিছ উদ্দিনের ছেলে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত হারুনের সঙ্গে সহোদর মামা হক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

শনিবার বিকেলে হারুন মিয়ার দোকানের সামনে মামাতো ভাই এক রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করছিল, তখন হারুন মিয়া বলে দোকানের সামনে ঝগড়া করবা না সরে যেয়ে ঝগড়া করো তখন মামাতো ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক হয়। এ নিয়ে মামা হক মিয়া ও তার শালা সমন্দি এবং তার ছেলেদের নিয়ে হারুনের দোকানে ও বাড়িতে হামলা চালায়। হামলায় হারুন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন মিয়েকে মৃত ঘোষণা করেন।

হারুনের মৃত্যুর পর থেকে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST