May 30, 2026, 12:42 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছেন ব্যাটারিচালিত রিকশার চালক, মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদল

Reporter Name

প্রথম বাংলা – ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর সঙ্গে বৈঠক করেছেন ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৭ নভেম্বর ২০২৪) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। গত ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।

চেম্বার আদালতের রায়ের আলোকে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোন অটোরিকশা চলবেনা, কিন্তু ভেতরের সড়কগুলোতে পূর্বের ন্যায় এসব যান চলবে। এছাড়া নতুন কোন অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারে শনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশ নার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক,মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST