April 19, 2026, 7:27 pm
শিরোনামঃ
বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ ও ছাত্রদল নেতা আটক

Reporter Name

জেলা প্রতিনিধি, বরিশাল:

ডিবি পরিচয়ে চাঁদাবাজি,পুলিশ ও ছাত্রদল নেতা আটকবরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়ায় দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।

রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

আরও পড়ুন

৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রোববার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেয়। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দু’জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST