June 15, 2026, 12:39 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর লালবাগ এলাকা থেকে ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মানিক সরদার (৪০), ২। আবদুল জব্বার (৪৮) ৩। তমাল হোসেন অভি (২৪) ও ৪। মোঃ মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং লোহার রডের সাথে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা কড়াত উদ্ধার করা হয়।

ডিবি লালবাগ-বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:১৫ ঘটিকায় লালবাগ কেল্লার মোড় বেড়ীবাধ সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মানিক সরদার, আবদুল জব্বার, তমাল হোসেন অভি ও মোঃ মিরাজ হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় আরও ২/৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST